1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় স্বামীকে মারধরের ভিডিও দেখিয়ে ভাড়াটিয়া নারীকে গণধর্ষণ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

ফতুল্লায় স্বামীকে মারধরের ভিডিও দেখিয়ে ভাড়াটিয়া নারীকে গণধর্ষণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বে ধারণ করা ভিডিও দেখিয়ে স্বামীকে হত্যার হুমকি দিয়ে ভাড়াটিয়া নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তার বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। গত ১৮ ফেব্রুয়ারি রাতে ফতুল্লা থানার পূর্ব লামাপাড়া মুড়ির মিল সংলগ্ন মনিরের বাড়িতে এই ঘটনা ঘটে বলে উল্লেখ করেন বাদী।

এজাহার সূত্রে জানা যায়, বাদী অভিযুক্ত নাজমুলদের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা ও চাকরি করতেন। নাজমুল প্রায়সময় উত্যক্ত ও কুপ্রস্তাব দিত। প্রেমের সূত্র ধরে বিয়ে হলেও পারিবারিক কারণে তার স্বামী আলাদা বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে বাদীর স্বামী তার সাথে দেখা করতে এলে নাজমুল ও রনি তাকে বাসার সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার গলায় ছুরি ঠেকিয়ে ভিডিও ধারণ করে।

পরে রাত আনুমানিক আড়াইটার দিকে দুই অভিযুক্ত জোরপূর্বক বাদীর বাসায় প্রবেশ করে। তারা পূর্বে ধারণ করা ভিডিও দেখিয়ে স্বামীকে হত্যার হুমকি দেয় এবং বাদীর ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। অভিযুক্তরা বাদীর মোবাইল ফোন নিয়ে চলে যায়।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, তাৎক্ষনিক বিষয়টি থানায় জানানো হয়নি। এজন্য ধর্ষকরা সুযোগ পেয়ে পালিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট