1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের স্কুলগুলোতে দ্যুতি ছড়াচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নারায়ণগঞ্জের স্কুলগুলোতে দ্যুতি ছড়াচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের স্কুলগুলোতে দ্যুতি ছড়াচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রূপগঞ্জের নুরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এবং নব কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

তিনি প্রথমে নুরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবের উদ্বোধন করেন। এরপর পতাকা উত্তোলন, কুজকাওয়াজ পরিদর্শন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কক্ষ উদ্বোধন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা, যেখানে শুধু শিক্ষা প্রদান করাই একমাত্র উদ্দেশ্য হবে না বরং পাশাপাশি মানুষের মাঝে মনুষ্যত্ব গড়ে তুলতে হবে।

এরপর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের জন্য আধাপাকা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, মানুষ হিসেবে যদি আমরা নিজেদেরকে আশরাফুল মাখলুকাত দাবি করতে চাই তাহলে সেটা আমাদের প্রমাণ করতে হবে এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভালোবাসার মাধ্যমে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সুস্থ শিশুদের থেকেও মেধা ও মননে এগিয়ে। পরবর্তীতে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী উপহার দেন।

সর্বশেষ তিনি নব কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজে পরিদর্শনে যান। এরপর পতাকা উত্তোলন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি, পূর্বাচল সার্কেল) মো. উবায়দুর রহমান সাহেল, সহকারী কমিশনার (ভূমি, রূপগঞ্জ) মো. তারিকুল আলম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সকল শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট