1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাতা-পিতাকে শ্রদ্ধা করতে হবে: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

মাতা-পিতাকে শ্রদ্ধা করতে হবে: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বক্তাবলীর লক্ষীনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, খেলার মাঠে আসলে শরীর ও মন ভালো থাকে। যারা খেলাধুলার মধ্যে থাকে না, তারা বিভিন্ন খারাপ অভ্যাসে জড়িয়ে যেতে পারে। তাই নিয়মিত খেলাধুলা করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালোভাবে লেখাপড়া করে সুনাগরিক হতে হবে এবং এলাকার সম্মান বৃদ্ধি করতে হবে। পাশাপাশি মাতা-পিতাকে শ্রদ্ধা করতে হবে এবং পূর্বপুরুষদের ন্যায় অনুসরণ করে দেশ গড়ার কারিগর হতে হবে।

অনুষ্ঠানে মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মাজেদ, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, স্থানীয় সমাজসেবক আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার খন্দকার, মতিউর রহমান ফকির, ফতুল্লা থানা মৎসজীবী দলের সাবেক সভাপতি রাসেল প্রধান, বিএনপি নেতা জয়নাল ফকির, জাকির সরদার, ইউপি সদস্য আব্দুর রশিদ, সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু খায়ের, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল প্রধান মোজাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট