1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে শাহ সিমেন্টের মিকচার গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-২ আটক-১ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে শাহ সিমেন্টের মিকচার গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-২ আটক-১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ বন্দরে শাহ সিমেন্টের মিকচার গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে গিয়ে দূর্ঘটনা সংগঠিত হয়েছে। এ ঘটনায় শাহ সিমেন্টের চালক ও হেলপার মারাত্মক ভাবে আহত হলেও অল্পের জন্য রক্ষা পায় মদনপুরগামী একটি সাদা রংএর প্রাইভেটকার। আহত মিকচার গাড়ী চালক রুবেল ( ৪০) এর নাম জানা গেলেও অপর জখমপ্রাপ্ত হেলপারের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। দূর্ঘটনাস্থলে হাশেম মিয়ার একটি চায়ের দোকন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢামেক হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন। রোববার (২৩ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের হাজীপুর বাসস্ট্যান্ডের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থ্য প্রাইভেটকার ও চালক সাদ্দাম (২৮)কে আটক করে থানায় নিয়ে আসে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৪টা থেকে পৌনে ৫টায় সময় মদনপুর থেকে মদনগঞ্জ গামী ঢাকা মেট্রো শ ১৩-২২৭০ নাম্বারের শাহ সিমেন্টের গাড়ী চালক রুবেল চোখে ঘুম নিয়ে বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যাওয়ার সময় হাজীপুর বাসস্ট্যান্ডের সামনে নিয়ন্ত্রন হারিয়ে মদনপুরগামী সাদা রংএর ঢাকা মেট্রো গ ১১-৩০৭৪ নাম্বারের প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে খাদে পরে যায়। এ ঘটনায় মিকচার গাড়ী চালক ও হেলপার মারকত্মক ভাবে জখম হয়। পুলিশ দূর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ প্রাইভেটকার ও চালককে আটক করে। এ রির্পোট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ প্রাইভেটকার চালক থানা হাজতে আটক আছে বলে অপর একটি সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট