1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি নেতা মহসিনের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বিএনপি নেতা মহসিনের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর সদর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মহসিনের নেতৃত্বে নগরীতে প্রভাত ফেরীর র‍্যালি করে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর সদর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।

মহানগর বিএনপির র‍্যালি কে সার্থক করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোঃ মহসিন  দুই শতাধিক নেতাকর্মী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন পাড়া হুঁশিয়ারি সমিতির সামনে গিয়ে মূল র‍্যালি কে শক্তিশালী করেন এ সময় সদর থানার যুগ্ন আহবায়ক মোঃ মহসিন এর সঙ্গে মহানগর বিএনপি ও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা রেলিতে অংশগ্রহণ করেন পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট