1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে চাঁদাবাজদের গুলিতে ব্যবসায়ী আহত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

রূপগঞ্জে চাঁদাবাজদের গুলিতে ব্যবসায়ী আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজদের গুলিতে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ইট-বালুর ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৭টার দিকে রূপগঞ্জের কর্নগোপ আল রাজি মিলের পেছনে এই ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসেন রূপগঞ্জ থানার কর্নগোপ গ্রামের আব্দুস সামাদের ছেলে। ঘটনার পর গুরুতর অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতের ছেলে রাব্বি জানান, স্থানীয় চাঁদাবাজ রিয়াজ গ্রুপের লোকজন তাঁর বাবার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা প্রথমে ইট দিয়ে বিল্লাল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে ডান পায়ে গুলি করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আহত অবস্থায় তাঁরা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে আনা হয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে। আমরা জানতে পেরেছি, চাঁদাবাজদের হামলায় তিনি আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট