1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মামুন হত্যায় আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

মামুন হত্যায় আরও এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি আজমির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মাসুম এর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন আজমির। এর আগে, মামলার অপর আসামি আরিফুল ইসলাম ওরফে আরিফও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি প্রদান করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

গত ৭ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকায় নিজ বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে মামুন হোসেনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশের তথ্য প্রযুক্তি সহায়তায় প্রথমে আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেফতার করা হয় এবং পরে সে আদালতে স্বীকারোক্তি দেয়। এরপর ফতুল্লার লালখা থেকে আজমির ও গাজীপুর থেকে আক্তার-সুমনের বাড়ির কেয়ারটেকার আরছ ওরফে আরব আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত আরছ ওরফে আরব আলীর তিন দিনের এবং আজমিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

আজমির রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট