1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় যুবলীগ নেতা ফাইজুলের ঘনিষ্ঠ সহযোগী আটক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় যুবলীগ নেতা ফাইজুলের ঘনিষ্ঠ সহযোগী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যুবলীগ নেতা শাহাদাৎ (৫০) কে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবলীগ নেতা শাহাদাৎ ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকার ফকির চানের ছেলে। তিনি ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবং ফতুল্লার পলাতক ইউপি চেয়ারম্যান ফাইজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পতিত সরকারের আমলে নাশকতা করার অভিযোগে শাহাদাৎ বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফতুল্লা থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আটক যুবলীগ নেতা বর্তমানে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট