1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অংশগুলো উদ্ধার করে।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আওলাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো একসময় ওই নারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। একাধিক যানবাহনের চাপায় তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। মাথার কিছু চুল দেখে অনুমান করা যাচ্ছে, তিনি একজন নারী।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মহাসড়কে মানবদেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহের অংশগুলো উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট