1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার পূর্ব লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, কেক কাটা, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।

শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক অর্ণব আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ উল হোসাইন রাব্বী ও আব্দুল্লাহ আল মামুন (সুজন)।

প্রধান অতিথির বক্তব্যে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোঃ মনির হোসেন বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বিগত ১ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে। সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

মোঃ মনির হোসেন আরো বলেন, জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ। এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক ফারুক হোসেন কচির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আবুল কালাম, মোঃ মফিজ, কবির হোসেন, কিবরিয়া, আলম, নজরুল, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুজন ও মোঃ রায়হান চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট