1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে চুন কারখানায় মিটার টেম্পারিং, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সিদ্ধিরগঞ্জে চুন কারখানায় মিটার টেম্পারিং, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিটার টেম্পারিং করে গ্যাস ব্যবহারের অভিযোগে ৪টি চুন প্রস্তুতকারক কারখানায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে চারটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং রাইজার কেটে নেয়ার পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, হিরাঝিল এলাকায় সুরমা লাইমস, আরাফাত লাইমস, মদিনা লাইমস এবং আটি হাউজিং এলাকার মেঘনা লাইমস নামক কারখানাগুলোতে অবৈধভাবে গ্যাসের মিটার টেম্পারিং করা হয়েছিল। এসব কারখানার মিটারগুলোর প্রতি অবৈধ হস্তক্ষেপ করে টেম্পারিং করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ শাহিদুর রহমান বলেন, “হঠাৎ করেই আমরা এ অভিযান পরিচালনা করি। মিটারে অবৈধ হস্তক্ষেপের প্রমাণ পাওয়ায় আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার জব্দ করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।”

এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট