1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বিএনপি নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার অফিস থেকে মো. রাসেল (৩১) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সানারপাড়াস্থ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, রাসেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাচেষ্টার মামলা রয়েছে। তবে কী কারণে বিএনপি নেতা আফজাল হোসেনের অফিসে রাসেল অবস্থান করছিলেন সে বিষয়ে কিছু বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

এদিকে বিএনপি নেতা আফজাল হোসেন বলেন, রাসেলকে গ্রেপ্তারের সময় আমার অফিসে একটি সালিস হচ্ছিল। তখন সেখানে প্রায় এক দেড়শ লোক ছিল। এর মধ্য থেকে পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাসেল ওরফে ডঙ্কু রাসেল শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের হাত ধরে এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সকল সভা এবং মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিলেন। এমনকি গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাসেল ও তার ক্যাডার বাহিনী অসংখ্যবার হামলা চালায়। সরকার পতনের পর রাসেল ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে মামলা হলে বেশ কিছু দিন তারা গা-ঢাকা দেন। সম্প্রতি তিনি এলাকার বিএনপি নেতাদের সঙ্গে যোগসাজশ করে এলাকায় ফিরে আসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট