1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মাসে গ্যাস চুরি ৭ লাখ টাকা হলেও জরিমানা ২ লাখ টাকা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় মাসে গ্যাস চুরি ৭ লাখ টাকা হলেও জরিমানা ২ লাখ টাকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাণিজ্যিক গ্রাহক মেসার্স প্যানডেমিক ফ্যাশন নামক প্রতিষ্ঠানে মিটার বাইপাস করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে একটি ৩০০ কেজি/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন বয়লার এবং পাঁচটি ড্রায়ার গ্যাস সংযোগের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এতে প্রতি ঘণ্টায় আনুমানিক ২৪০০ ঘনফুট, মাসিক ২৩,১৮২ ঘনমিটার গ্যাস ব্যবহার করা হচ্ছিল, যার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৭ হাজার ৫১ টাকা।

অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে, গ্যাস সংযোগের অবৈধ বাইপাস লাইনসহ বৈধ সংযোগ উচ্ছেদ করা হয় এবং উৎসস্থল থেকে সংযোগ বিচ্ছিন্ন (কিলিং) করা হয়। এছাড়া, হাউজ লাইনও অপসারণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন জানান, গ্যাস চুরির বিরুদ্ধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং কোনো ধরনের অবৈধ সংযোগ বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট