1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৪ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

বন্দরে ৪ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দুইটি মামলায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মৃত আবুল রব সরকারের ছেলে শাহীন সরকার (৫৫), ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি, তিনগাও এলাকার সাহাবদ্দিন সরদারের ছেলে আলমগীর হোসেন মাসুদ (৩১), স্থানীয় আওয়ামী লীগ কর্মী, তিনগাও এলাকার মৃত তাহের আলী মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০) এবং ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য, মালিভিটা এলাকার মৃত শমসের আলী মিয়ার ছেলে সফর উদ্দিন মেম্বার (৫৫)।

গত বছরের ৫ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বন্দর খেয়াঘাটে এক সংঘর্ষের ঘটনা ঘটে, যার পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি’র প্রায় ৫৯৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়। মামলায় ১৯৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৪০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বন্দর উপজেলার বেপারীপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় এই মামলা দায়ের করেন।

অপর এক মামলায় আসামি হয়েছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালামসহ আরও অনেক নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট