1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপারেশন ডেভিল হান্ট ও পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

অপারেশন ডেভিল হান্ট ও পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা মামলা এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামিরা রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তারেক আল মেহেদী জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টসহ অভিযুক্ত আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: ফতুল্লার রুবেল (৪৫), সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), যুবলীগের সক্রিয় সদস্য নূর হোসেন কুট্টি (২৫), বন্দরের মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রূপগঞ্জের যুবলীগের কর্মী ইসমাইল হোসেন (৩৪), আড়াইহাজারে পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ (৪৪), সোনারগাঁয়ে জেলা ওলামা লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান (২৫), সোনারগাঁও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁও থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২)।

আরও গ্রেফতার করা হয় খাইরুদ্দিন ইমন (২৪), রিফাত হাসান (২০), হোসাইন গাজী (২১), সোহাগ (২২), মোসাদ্দেক হোসেন (২৪), মো. জুয়েল রানা (৩৬), আবু মুছা (৩৮), লিটন (৩২), কামাল উদ্দিন (৫০), মাহাবুব হাসান (৩৮), রাসেল (২৪) প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট