1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জে সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়কে (৬২) গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাহাপাড়ায় শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থতলায় উৎপল রায় তার পরিবার নিয়ে থাকতেন।

উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় জানান, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা না খোলায় লক ভেঙে ভেতরে গিয়ে তার বাবার গলা কাটা মরাদেহ দেখতে পান তিনি।

জানা যায়, বন্দর থেকে এসে তাদের গৃহকর্মী বাসায় কাজ করেন। সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তিনি বাসায ঢুকে আবার সাড়ে ৯টার মধ্যে চলে যান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট