1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আন্দোলনে সবচেয়ে বেশি নিহত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা: আজাদ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

আন্দোলনে সবচেয়ে বেশি নিহত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা: আজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি বিএনপির নেতাকর্মীরা নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ৩৯নং সাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন কারা? এখানে কি ছাত্রদল ছিল না? এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্রদল, কারণ ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড। আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি বিএনপির নেতাকর্মী।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিগত ১৭ বছর ধরে এদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারই একটি অংশ। এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করেছি, কিন্তু এটি চলেছে দীর্ঘ ১৭ বছর ধরে।

শিক্ষার্থীদের উদ্দেশে নজরুল ইসলাম আজাদ বলেন, তোমরা আমাদের ভবিষ্যৎ। অতীত ও বর্তমান সম্পর্কে জানতে হবে, দেশের সঠিক ইতিহাস জানতে হবে। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু শেখ হাসিনা তার সঠিক ইতিহাস মুছে দিতে চেয়েছিলেন। তারা কি পেরেছে? পারেনি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবার মানুষের হৃদয়ে রয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমান। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বাংলাদেশকে মুক্ত করেছেন। আর খুনি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তারেক রহমান।

সাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দুল, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে নজরুল ইসলাম আজাদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট