1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুট্টি খান (৩০) ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ হোসেন (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, হত্যার চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং কুট্টি খান নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী ও যুবলীগ নেতা ছিলেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, “রাতের অভিযানে সোহাগ হোসেন ও কুট্টি খান নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় হত্যার চেষ্টা ও নাশকতার মামলার আসামী। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট