1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা প্রশাসনের উদ্যোগে শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

জেলা প্রশাসনের উদ্যোগে শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শহরে যানজট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে সিটি কর্পোরেশনের সহায়তায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দশটি মোটরসাইকেল ও ফুটপাতে থাকা মালামাল জব্দ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন এর নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খাঁ রোড ও মীরজুমলা রোডে এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটেশন অফিসার মো. আলমগীর হিরণ, বিজিবি ও জেলা পুলিশের একটি দল।

সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন জানান, “রাস্তার ওপর যেসব অবৈধ স্থাপনা, বিশেষ করে ভাসমান দোকান-পাট রয়েছে, তা উচ্ছেদ করা হয়েছে। আমরা পাঁচটি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি।”

তিনি আরও জানান, ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট