1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বেরাচারের পতন ঘটাতে পারলেও এখন আমরা আতংকিত- মশিউর রহমান রনি - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

স্বেরাচারের পতন ঘটাতে পারলেও এখন আমরা আতংকিত- মশিউর রহমান রনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেল যুবদলের সদস্য সচিব মশিউর রনি বলেন, আগে আমরা স্বেরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেছি বুক ফুলিয়ে। কিন্তু এখন কথা বলতে ভয় করে, কারণ কোন কথা বলে ঐ স্বেচ্ছাসেবক দলের মামুনের মত রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকতে হয়। এজন্য এখন কথা বলতে হলেও হিসাব-নিকাশ করে বলতে হয়। আগে গডফাদারের বিরুদ্ধে কথা বলেছি আমাদের মাঝখানে কোন লোভ ছিল না, আমরা একত্রে ছিলাম। এখন কথা বলতে ভয় হয় কারণ এখন অমুকের বিরুদ্ধে বলবো কিন্তু পরে কি হবে সেটা হিসাব নিকাশ করতে হয়। আমাদের সেই মনোবলকেই আবার শক্ত করার জন্য মামুন মাহমুদ রাজিব ও গিয়াস উদ্দিনসহ সকালের এই কমিটি দেওয়া হয়েছে। আমাদের সকলকে সব কথা বলতে হবে এবং যেটা সত্য সেটাই বলতে হবে।

রবিবার(৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেণ্টারে জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এক বক্তব্যে এ কথা বলেন মশিউর রনি।

এসময় তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর রাজনীতির কালচার পরিবর্তন করার জন্য আমরা আন্দোলন করেছি। শুধু বিএনপি রাখার জন্য নয় সারা বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে সেজন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আজ এখানে সভা করছে, এখানে আগে আসতেও আমাদের একটা সময় ভয় কাজ করতো। কিন্তু আজ আমরা মুক্ত এবং স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারছি।

মামুন মাহমুদকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের নামে অনেক মামলা আছে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট সময় দিতে হবে। এখনো আমাদের কাছে ফোন আসে যে মামলার হাজিরা দিতে হবে এ মামলায় আমি ছাড়া অন্য কেউ আসামি নেই। এখনই হাজিরা না দিলে মামলা ওয়ারেন্ট হয়ে যাবে। এখনো যদি আমাদের সেই মামলা, পুলিশের ধরা নিয়ে ভয় থাকতে হয় তাহলে এ রাজনীতি করার থেকে না করাই ভালো। পূর্বের মামলাগুলো থেকে কিভাবে আমাদের একটু রেহাই দেওয়া যায় সে বিষয়টা একটু দেখবেন, যাতে করে আমরা উন্মুক্তভাবে সংগঠনের জন্য কাজ করতে পারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট