1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমিক শামীম হত্যায় গ্রেফতার আলফাস দুই দিনের রিমান্ডে - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

শ্রমিক শামীম হত্যায় গ্রেফতার আলফাস দুই দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শামীম (১৮) নামে এক গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলফাস উদ্দিন বাজু নামে একজনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়। পরে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিহত শামীম ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার বাসিন্দা জনাব আলীর ছেলে এবং ফকির গার্মেন্টসের কর্মী ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে কয়েকজন দুর্বৃত্ত শামীমকে কুপিয়ে হত্যা করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট