1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাশেদ ও হৃদয়ের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

রাশেদ ও হৃদয়ের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার তারাব পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত রাশেদুল ইসলাম (১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয় (২০) এর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের তারাব এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন নিহত রাশেদুলের মা নাজমা বেগম, নিহত জুনায়েদ আহমেদ হৃদয়ের মা রাশেদা বেগম, তারাবো পৌর বিএনপি’র সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু এবং তারাবো পৌর যুবদলের সভাপতি আফজাল কবির প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “নিহত জুনায়েদ আহমেদ হৃদয় ও রাশেদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, রূপগঞ্জের তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় রাশেদুল ইসলাম (১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয় (২০) ৫ ফেব্রুয়ারি নিহত হন। নিহত জুনায়েদ আহমেদ হৃদয়ের চাচা মো. তৌহিদুল ইসলাম গত ৮ ফেব্রুয়ারি বাদী হয়ে ২৮ জনকে নামীয় এবং অজ্ঞাত ৮-১০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, “তারাবো এলাকার দুই যুবকের হত্যার মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট