1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সোনারগাঁয়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিন জন নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর ঢালে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫), তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে অটোরিকশার চালক আনিসুর রহমান (২৩)।

কাকলী আক্তার কাঁচপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং কাঁচপুরের সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানিয়েছেন, “সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে আসা একটি অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট