1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে অঞ্জু বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অঞ্জু ওই এলাকায় জসিম উদ্দিনের মেয়ে।
অভিযুক্ত স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তাদের দুইজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হয়।

বৃহস্পতিবার রাতে তাদের দুইজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপযার্য়ের তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, পারিবারিক কলহে প্রায়ই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

ভোরে কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট