1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
টোল ইজারাদারের বিরুদ্ধে পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

টোল ইজারাদারের বিরুদ্ধে পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর সিসি ক্যামেরা ভেঙে ফেলার জের ধরে একটি পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে টোল প্লাজার ইজারাদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলা ফরাজিকান্দায় নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু টোল প্লাজার সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাক চালক আব্দুল মজিদ জানান, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা মেট্রো ট ১৪-৬২৯২ নাম্বার একটি ট্রাক নিয়ে কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে ফতুল্লার কাশিপুর ইয়াছিন জুট মিলে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৩টায় ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে পৌঁছালে, অসাবধানতাবশত সিসি ক্যামেরাটি ভেঙে যায়। এর পর উত্তেজিত টোলপ্লাজার কর্মচারিরা তার সঙ্গে মারমুখী আচরণ করে এবং গাড়ির চাবি ও কাগজপত্র জোরপূর্বক নিয়ে নেয়। পরে তারা ১ লাখ ৭৪ হাজার টাকা ক্ষতিপূরণের দাবি করে এবং দুই দিন ধরে ট্রাকটি আটক রাখে। ক্ষতিপূরণের টাকা না দেওয়ায়, শুক্রবার দুপুরে টোলপ্লাজার কর্মচারীরা পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় পাট মালিক সুজিত সাহা জানান, “অগ্নিকাণ্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।” তিনি জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট