1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হোসিয়ারি সমিতির নবনির্বাচিত ১৭ পরিচালককে বরণ করলেন ব্যবসায়ীরা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

হোসিয়ারি সমিতির নবনির্বাচিত ১৭ পরিচালককে বরণ করলেন ব্যবসায়ীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত পরিচালক বদিউজ্জামান বদুসহ ১৭ পরিচালককে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন নারায়ণগঞ্জ শহরের ২নং রেলওয়ে সুপার মার্কেটের হোসিয়ারি মালিকরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ২নং রেলওয়ে মার্কেটের সামনে শত শত হোসিয়ারি মালিক নবনির্বাচিত পরিচালকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত পরিচালক বদিউজ্জামান বদু হোসিয়ারি শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচিত পরিচালকগণ হলেন বদিউজ্জামান বদু, মো. আব্দুল হাই, মিজানুর রহমান, মো. পারভেজ মল্লিক, আবদুস সবুর খান, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, দুল্লাল মল্লিক, মো. মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, সাঈদ আহম্মেদ স্বপন, মো. নাছির শেখ, আবদুস সোবহান তালুকদার, নাছিম আহম্মেদ ও বিল্লাল হোসেন।

২নং রেলওয়ে সুপার মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন নির্বাচিতদের শুভেচ্ছা জানান। তবে স্বতন্ত্র ঐক্য ফোরামের একক বিজয়ী ফতেহ মোহাম্মদ রেজা রিপন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট