1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে বাসি গ্রিল চিকেন চাপ কাবাব বিক্রি, জরিমানা ১ লাখ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

না.গঞ্জে বাসি গ্রিল চিকেন চাপ কাবাব বিক্রি, জরিমানা ১ লাখ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, আগে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়ায় প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে সোনামিয়া মার্কেটের কিং প্যালেস রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ নিয়মিত তদারকি এবং ব্যবসায়ীরা যাতে ভোক্তার কাছে গুণগত খাদ্য পণ্য সরবরাহ করে সে লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, পূর্বে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো.আল আমিন অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কিং প্যালেস রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একই সঙ্গে বাসি, আগে রান্না করা খাদ্য দ্রব্য জনসম্মুক্ষে ধ্বংস করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট