1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘রাস্তায় নাইমা দ্যাখো’ আওয়ামী লীগকে নুরের হুঁশিয়ারি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

‘রাস্তায় নাইমা দ্যাখো’ আওয়ামী লীগকে নুরের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “তোমাদের নেতা-নেত্রীরা সীমান্ত দিয়া পালাইছে, আর তোমরা এখন লিফলেট বিলি করবা, হরতাল করবা? রাস্তায় নাইমা দ্যাখো!”

শনিবার বিকেলে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

‘অন্তর্বর্তী সরকার গত ছয়মাসে প্রত্যাশার অনেকাংশে পূরণ করে পারে নাই’— উল্লেখ করে তিনি বলেন, “অভ্যুত্থান পরবর্তী স্থিতিশীল পরিস্থিতি আসতে সময়ের প্রয়োজন, সে সময় আমরা সরকারকে দিতে চাই৷ কিন্তু আমাদের জাতীয় ঐক্য যেন অব্যাহত থাকে৷ আমাদের দলমত ও রাজনীতির ভিন্নতা থাকবে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের ঠেকাতে যেন আমরা এক ও অভিন্ন অবস্থানে থেকে লড়াই করবো৷”

নুরুল হক আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন৷ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে পরিচিত পাওয়া এ ছাত্রনেতা পরে রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ গঠন করেন৷

জনগণের উদ্দেশ্যে ডাকসু’র সাবেক এ নেতা বলেন, “যারা আপনাদের সন্তানকে গুলি করে, হেলিকপ্টার থেকে বোমা মেরে ক্ষমতায় থাকতে চেয়েছিল, যারা বাংলাদেশকে দিল্লীর তাবেদারী রাষ্ট্রে পরিণত করেছিল, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাস্তায় দেখলে প্রতিহত করবেন৷”

বক্তব্যের শুরুতে গত ষোলো বছরে গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন তিনি৷

নুর বলেন, “রাজনৈতিক শক্তিগুলোর ধারাবাহিক লড়াইয়ের প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-যুবক-তরুণদের আপোসহীন লড়াই আমাদের বিজয় এনে দিয়েছে৷ এ বিজয়ের অংশীদার দেশের প্রত্যেকটি মানুষ৷ কাজেই সেই মানুষের কাছে সেই বিজয়ের স্বাদ পৌঁছে দিতে অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন৷ পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে, পুরোনো ব্যবস্থা এ দেশ কার্যত আর চলবে না, তা এই জুলাই-গণভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে৷ গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃবৃন্দেরও পরিষ্কার ঘোষণা ছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত৷”

তিনি আরও বলেন, “বাংলাদেশের গত তিপ্পান্ন বছরের ইতিহাসে…আমরা দেখি, ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল৷ মুক্তিযোদ্ধার দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছিল, গুম-খুনের একটা নৈরাজ্য করেছিল৷

“গণঅভ্যুত্থান আমাদের অপরিহার্য হয়ে পড়েছিল৷ তরুণদের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন স্থায়ী করার জন্য আমাদের নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ও নতুন সংস্কৃতির প্রয়োজন”, যোগ করেন তিনি৷

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, “গত ৩০ বছর সংসদীয় গণতন্ত্রে নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতার পালাবদল দেখেছি কিন্তু জনআকাঙ্খা কখনই পূরণ হয় নাই৷ যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দখলবাজি, চাঁদাবাজি, জনগণকে জিম্মি করা, উন্নয়নের নামে লুটপাট, রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করতে দেখেছি৷”

অভ্যুত্থান পরবর্তী ‘নতুন রাজনীতি’ নিয়ে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, নতুনভাবে এদেশকে গড়ে তুলি, যেখানে নতুন ফ্যাসিবাদ তৈরি হবে না, শেখ হাসিনার মতো দানব-শাসক তৈরি হবে না৷ গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে কাউকে লাশ হতে হবে না, দেশ ছাড়তে হবে না৷”

‘আওয়ামী ধারার পুরোনো রাজনীতি চলবে না’ মন্তব্য করে তিনি বলেন, “এদেশের মানুষ নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত৷ নতুন নেতৃত্বকে মানুষের কাছে যেতে হবে৷ ছাত্রলীগ, যুবলীগের মতো দখলবাজি, চাঁদাবাজি করলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে৷ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন এবং সতর্ক হন৷”

‘মৌলিক পণ্যে’ শুল্ক বাড়িয়ে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে বলেও মন্তব্য ছিল তার৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট