1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সব জায়গায় গত ১৫ বছর এক দানবের প্রভাব দেখেছি: সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

সব জায়গায় গত ১৫ বছর এক দানবের প্রভাব দেখেছি: সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ শহরের হৃদয় কমিউনিটি সেন্টার এ অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা এই প্যানেলের পক্ষে ভোট চেয়েছেন।

মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জে। শুধু হোসিয়ারী সমিতি নয়, চেম্বার অব কমার্স, বিকেএমইএ, মসজিদ কমিটি থেকে শুরু করে সব জায়গায় গত ১৫ বছর এক দানবের প্রভাব দেখেছি। আমরা সেই প্রভাব থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত, আর এই পরিচিতি হোসিয়ারী শিল্পের মাধ্যমে এসেছে। কিন্তু এই শিল্পকে এক পরিবার কর্তৃক নিয়ন্ত্রণ করা হয়েছে। সেলিম ওসমান, শামীম ওসমানের কথা ব্যাতিত কোনো হোসিয়ারীর কমিটি হতে পারতো না। তারা যাকে ইচ্ছে ভোটার বানাত, তারা যাকে মনোনয়ন দিতো তারাই পরিচালক বা অন্যান্য পদে নির্বাচিত হতো। আমাদের দাবি, এই শিল্পে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এবং আমরা নির্বাচনে ভোট দেয়ার সংস্কৃতি ফিরিয়ে আনব।”

মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, “যে কোন প্যানেলের প্রার্থীকেই ভোট দিন, তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিন। যদি কোন চাঁদাবাজি হয়, তাহলে তাকে ধরে আমাদের জানাবেন। চাঁদাবাজি করতে আসলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী ফাতেহ মোহাম্মদ রেজার সভাপতিত্বে এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থী মাসুদ রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর মহিলাদল নেত্রী দিলারা মাসুদ ময়না, প্রার্থী আওলাদ হোসেন, বাবুল চন্দ্র দাস, লুৎফর রহমান ফকির, সুশান্ত পাল চৌধুরী, আবুল বাসার, নাজমুল হক, দিদার খন্দকার, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মনসুম মোল্লা, ফারুক হোসেন, ইবনে মো. আল কাউসার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট