1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনা রোহিঙ্গা হয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন-রিয়াদ চৌধুরী - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

শেখ হাসিনা রোহিঙ্গা হয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন-রিয়াদ চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে এবং হুমকি-ধামকি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা চিন্তা করবেন না, আবার ক্ষমতায় আসবেন না। শেখ হাসিনা, যিনি শেখের বেটি, নিজেই পালিয়ে গেছেন এবং পাশের দেশে রোহিঙ্গা হিসেবে আশ্রয় নিয়েছেন।”

শুক্রবার বিকেলে এনায়েত নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ধর্মগঞ্জ ইউনাইটেড ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও গরীবদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে রিয়াদ চৌধুরী এসব কথা বলেন।

এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চলনায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম লিটনের তত্ত্বাবধানে সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

তিনি আরো বলেন, “এ দেশের মাটি ও মানুষের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া কখনোই পালিয়ে যাননি, তারা সব সময় দেশের মানুষের কথা চিন্তা করে দায়িত্ব পালন করেছেন। কোন অন্যায়ের সাথে আপোষ করেননি।”

এসময় তিনি শেখ হাসিনা এবং তার দলের নেতাদের উপর সমালোচনা করে বলেন, “যেমন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তেমনি নারায়ণগঞ্জের আলোচিত গডফাদার শামীম ওসমানও তাঁর কর্মীদের না জানিয়ে পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। হাসিনা আর তার সরকার কখনোই এ দেশের মানুষকে ফেরাতে পারবে না।”

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি বর্ষণকারী ফ্যাসিস্ট সরকারের সদস্যরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের গ্রেফতার করা হচ্ছে না। আমি প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, তাদেরকে গ্রেফতার করুন।”

তিনি আরও বলেন, “যারা ৫ আগস্টের পরে কবরস্থানের জমি, মসজিদ, সন্ত্রাসী কার্যক্রম, জমি জবরদখল করে কথা বলছেন, তাদেরকে দল চিনে নিয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বাবার পর ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং কমিটি ভেঙে দেয়া হয়েছে।”

তিনি বলেন, “যারা মিথ্যা গুজব ছড়িয়ে বলছেন, তাদেরকে ওয়ার্ড কমিশনার বা মেম্বারের নমিনেশন দেওয়া হবে, তা একেবারেই মিথ্যা। বিএনপি থেকে তাকে নমিনেশন দেওয়া হবে না, কারণ দলের নেতৃবৃন্দ জানেন যে, তিনি মুখে এক কথা বলেন, কাজে আরেকটি করেন।”

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “তিনি নিজের স্বার্থে নানা অপকর্মে জড়িত, যেমন- জমি দখল, শিক্ষাপ্রতিষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাটপারি করা, এগুলো সবার জানা হয়ে গেছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট