1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবলো যাত্রীবাহী নৌকা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবলো যাত্রীবাহী নৌকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে৷ তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক৷

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের অদূরে এ ঘটনা বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ইঞ্জিনচালিত নৌকাটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় একটি বাল্কহেড৷ নৌকাটিতে চালকসহ অন্তত নয়জন ছিলেন৷ তবে তারা সকলেই সাঁতরে পাশের আরেকটি ইঞ্জিনচালিত নৌকাতে ওঠেন৷

এ ঘটনায় কেউ নিখোঁজ নেই৷ সকলে সাঁতরে উঠতে পেরেছেন বলে জানান পুলিশ পরিদর্শক আমিনুল৷

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যেতে দেখা যায়৷ বাল্কহেডের তলায় চলে যাওয়া কয়েকজন নারী যাত্রীকে সাঁতরে ভেসে থাকতে দেখা যায়৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট