1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যানজট নিরসনে বাস স্ট্যান্ড স্থানান্তরের প্রস্তাব জামায়াত নেতার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

যানজট নিরসনে বাস স্ট্যান্ড স্থানান্তরের প্রস্তাব জামায়াত নেতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেছেন, “শহরের যানজট মুক্ত করতে হলে শহরে কোনো বাস প্রবেশ করতে না দিয়ে, আর্মি যে জায়গায় দোকান ভাড়া দিয়েছে, সেই জায়গায় বাস মালিকদের ভাড়া দিতে হবে।” তিনি আরও বলেন, “সকল বাসগুলো যদি সেখানে নিয়ে আসা যায় এবং আর্মিদের সঙ্গে আলোচনা করা হয়, তাহলে শহরের যানজট মুক্ত করা সম্ভব হবে।”

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যানজট নিরসনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা মঈনুদ্দিন আহমেদ শহরের সড়ক ব্যবস্থাপনাও ঠিক করার প্রস্তাব দেন। তিনি জানান, “মুন্সিগঞ্জ যেতে হলে মন্ডলপাড়া দিয়ে ঢোকা এবং বের হওয়া, আর ঢাকায় যাওয়ার জন্য তিনটি পথের মধ্যে চাষাঢ়া এবং আদমজী দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। যদি সিএনজি গুলোকে এই মোড়ের মধ্যে বন্ধ করে দেওয়া যায়, তাহলে শহরের ভিতরে যানবাহন আসতে পারবে না।”

তিনি আরো বলেন, “যদি সবাই একসাথে আন্তরিকতার সাথে কাজ করি এবং আলোচনা করে সিদ্ধান্ত নিই, তবে যানজট নিরসন সম্ভব হবে।”

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চলনায় এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব নূর কুতুবুল আলম, সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন মাহফুজ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক রাহুল আরেফিন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শওকত আলী, সদর থানা প্রতিনিধি আহমেদুর রহমান তনু, জেলা ছাত্র ফেডারেশনর সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট