1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজেদ শেখ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ (খ সার্কেল)। গ্রেপ্তারকৃত মাজেদ শেখ কুষ্টিয়া জেলার কুমারখালি থানার গট্টিয়া এলাকার মৃত পিয়ারউদ্দিন মিয়ার ছেলে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বিপুল এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব ১৪-১২৬৪) নাম্বারের বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাজেদ শেখ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট