1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে বিএনপির বিরুদ্ধে জামায়াতের দুই কর্মীকে মারধরের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

আড়াইহাজারে বিএনপির বিরুদ্ধে জামায়াতের দুই কর্মীকে মারধরের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি এলাকায় বৃহস্পতিবার দুপুরে জামায়াতের দুই নেতা-কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় জামায়াতের সাতগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোবারাক হোসাইন সোহান ও কর্মী মো. সোহান মিয়া আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার পর জামায়াত নেতা মোবারাক হোসাইন সোহান জানান, আগামী শনিবার জামায়াতে ইসলামীর উদ্যোগে বান্টি বাজারে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমীর মাওলানা আবদুল জব্বার উপস্থিত থাকার কথা। এই সম্মেলন নিয়ে কিছুদিন ধরে স্থানীয় বিএনপির কর্মীরা তাদের হুমকি দিচ্ছিল এবং সম্মেলন না করার জন্য চাপ প্রয়োগ করছিল। বৃহস্পতিবার দুপুরে কিছু জামায়াত কর্মী দাওয়াতী কাজ করার সময় বিএনপির রিপন ও মাখনসহ ৭-৮ জন তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে বিএনপি কর্মী রিপন জানিয়েছেন, জামায়াতের সাথে তাদের কোনো সমস্যা ছিল না, এবং এটি একটি ভুল বোঝাবুঝি ছিল।

জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা হামলার ঘটনাটি নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমরা কর্মী সম্মেলন আয়োজন করেছি, এটি আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের সম্মেলনে বাধা দেওয়া দুঃখজনক। আমরা এ বিষয়ে দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব।”

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট