1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আতশবাজি থেকে ফতুল্লায় পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

আতশবাজি থেকে ফতুল্লায় পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকায় একটি পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার লালপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়দের মতে, ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফুটানো হয়। সেখান থেকে ছিটকে আসা আগুন লালপুরের পলি কারখানায় গিয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লা স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনে কারখানায় মজুত বিপুল পরিমাণ পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, রাত ১টা ১৭ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান এবং দ্রুত ছয়টি ইউনিট পাঠানো হয়। আশপাশে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হলেও সম্মিলিত প্রচেষ্টায় তারা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতশবাজি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট