1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
’আওয়ামী লীগকে আগামী ১৫ বছর নির্বাচনে আসতে দেওয়া উচিত নয়’ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

’আওয়ামী লীগকে আগামী ১৫ বছর নির্বাচনে আসতে দেওয়া উচিত নয়’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহা. আশরাফুল আলম বলেছেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় রয়েছে। তারা দেশের ছাত্র ও তৌহিদী জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায়।”

তিনি আরও বলেন, “যে দল ভোটাধিকার হরণ করেছে, সেই দলকে আগামী ১৫ বছর নির্বাচনে আসতে দেওয়া উচিত নয়।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বারদী বাজার খেলার মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহা. দ্বীন ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা। তিনি বলেন, “দেশে আইনের শাসন নেই। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে হবে।”

বিশেষ বক্তা আলহাজ্ব মুহা. আমানউল্লাহ, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা, বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে। একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে অপসারণ করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইমদাদুল্লাহ হাসেমী, হাজী নুরুল আমিন খান, ফারুক আহমেদ মুন্সী, হাফেজ সাইফুল ইসলাম, মুফতি জসিম উদ্দিন, মুহা. খলিলুর রহমান ও শাহ মুহা. আব্দুল আজিজ।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বারদী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি আনোয়ার হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সানাউল্লাহ নূরী, মাওলানা শাহে আলম সিদ্দিকী, মাওলানা আব্দুল কালাম আজাদ সহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট