1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ”ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালি, আলোচনা, কম্বল বিতরণ ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫ এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ডিএসএমও ডা. নাসিরুল হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসাইন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, ও জেলা হেলথ নার্স ডালিয়া আক্তার ও লেপ্রসি মিশন বাংলাদেশের জেলা প্রতিনিধি খোকন বারোই।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় এ দিবসটি পালিত হয়। পরে কুষ্ঠ আক্রান্ত চিকিৎসাধীন ব্যাক্তিদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট