1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জামায়াতের কর্মসূচিতে বাধা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

জামায়াতের কর্মসূচিতে বাধা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর কর্মসূচি পালনে বাধা এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারাক হোসাঈন সোহান জানান, টেকপাড়া গ্রামে একটি সভা শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ থেকে সদ্য যোগদানকৃত বিএনপি নেতা মালেক মাস্টার ও তার সমর্থকরা তাদের কাজ করতে নিষেধ করেন এবং কয়েকজন কর্মীকে মারধর করে অপদস্ত করেন। এ সময় ৪-৭ জন আহত হন এবং তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পরে জামায়াত নেতারা একটি দোকানে বসলে সেটি বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে রোববার বিকালে জামায়াতের উত্তর আড়াইহাজার শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা। বক্তারা বলেন, হামলা ও ভয় দেখিয়ে জামায়াতে ইসলামীর কার্যক্রম থামানো যাবে না। তারা দাবি করেন, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট