1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে চাঁদার দাবিতে হামলা ও অপহরণের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

রূপগঞ্জে চাঁদার দাবিতে হামলা ও অপহরণের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার দাবিতে একটি গোডাউনে ঢুকে শ্রমিকদের মারধর এবং লেবার সর্দার খোকনকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী কাজী ইমরান হোসাইন রোববার (২৬ জানুয়ারি) রূপগঞ্জ থানায় ছয়জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গন্ধর্ব্বপুর এলাকায় কাজী ইমরান হোসাইনের গোডাউনে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আ. হাফেজের (৪৫) নেতৃত্বে সানাউল্লাহ খান সানু (৪০), রায়হান (৩৫), মতিন (৪৫), রাজু (৩৫), আলামিন (৩০)সহ ৬০-৭০ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা গোডাউনে থাকা শ্রমিকদের মারধর করে এবং লেবার সর্দার মো. খোকনকে অপহরণ করে।

অভিযুক্তরা গোডাউনে ব্যবসা চালিয়ে যেতে মাসিক দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এছাড়াও আইনের আশ্রয় নিলে গোডাউনে আগুন দেওয়ার ও প্রাণনাশের হুমকি দেয় তারা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট