1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে পৃথক মামলায় ২ জন সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট ওয়ারেন্টে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আনোয়ার হোসেন (৬৫) ফুলহর এলাকার মৃত ছমির উদ্দিন মিয়ার ছেলে। ২টি চেক ডিজঅনার মামলায় ৩ বছর করে মোট ৬ বছরের সাজাপ্রাপ্ত।
এমদাদ হোসেন (৬২) ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। চেক ডিজঅনার মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত। জাহিদ হাসান (২৫) ফুলহর এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে। জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। শফিউদ্দিন খন্দকার (৪৫) আমিন আবাসিক এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে। সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

বন্দর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট