1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে মো. সাকিব (২৫) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকার ওই পরিত্যক্ত বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারীর নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণের চেষ্টা করলেও পুলিশ তা প্রতিহত করে। অভিযানে দুর্ধর্ষ ডাকাত মো. সাকিবসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, যেমন চাপাতি, রামদা, ছোরা, চাইনিজ কুড়াল এবং বাঁশের টেটা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “গ্রেপ্তারকৃত সাকিব একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, ছিনতাই এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। আমরা তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট