1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জনতার হাতে আটক সেই কনস্টেবল প্রত্যাহার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

জনতার হাতে আটক সেই কনস্টেবল প্রত্যাহার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতার অভিযোগে জনতার হাতে আটক ইমরান হোসেনকে (কনস্টেবল নম্বর ১১৮৪) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) মেহেদী হাসান।

তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এএসপি।

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে ইমরানকে আটক করা হয়।

আটক কনস্টেবল জেলার রূপগঞ্জ থানায় কর্মরত। ঘটনার দিন তার ডিউটি ছিল বাণিজ্য মেলায়।

মাসুম উপজেলার মারুয়াদী দেওয়ান পাড়া গ্রামের নাঈমের ছেলে। কনস্টেবল ইমরানের বাড়ি চাদঁপুর জেলায়।

এক সময় তিনি আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মারুয়াদী এলাকায় বেশ কয়েকজন যুবকের সঙ্গে মিশে ইমরান বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।

অভিযোগ আছে, তিনি পুলিশের পোশাক ও হ্যান্ডকাপ ব্যবহার করে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতা করেন। এ অভিযোগে পুলিশ কনস্টেবল ইমরান ও মাসুম নামে ২ জনকে আটক করে জনতা পুলিশের হাতে তুলে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট