1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্রলীগের পোস্টারিং এর ঘটনায় মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ছাত্রলীগের পোস্টারিং এর ঘটনায় মহানগর ছাত্রশিবিরের প্রতিবাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহর জুড়ে নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের রাতের আঁধারে পোস্টারিং এর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মো. ইসমাইল ও সেক্রেটারি অমিত হাসান এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

তারা বলেন, “৫ ই আগষ্টের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যারা জুলাই বিপ্লবে ছাত্রহত্যার সরাসরি আসামী তারা বিভিন্নভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ২২ জানুয়ারি মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টারিং করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এই নিয়ে শহর জুড়ে সাধারণ ছাত্রদের মাঝে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে।

তারা আরো বলেন, ‘গত ১৫ বছরে ছাত্রলীগের গুন্ডা বাহিনীর অত্যাচারে ছাত্রসমাজের নাভিশ্বাস অবস্থার যখনই উত্তোরণ হলো, ঠিক তখই প্রশাসনের নাকের ডগায় খুনি হাসিনা ও শামীম ওসমানের ছবি সম্বলিত পোস্টার লাগিয়েছে ছাত্রলীগ। আমরা এ ন্যাক্কারজনক ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভিডিও ফুটেজ ও বিভিন্ন ছবি দেখে এই ঘঠনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে অতিসত্বর বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই। সেই সঙ্গে পুলিশ-প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট