1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে সন্ত্রাসের উন্নয়ন হয়েছে, জনগণের না: সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

নারায়ণগঞ্জে সন্ত্রাসের উন্নয়ন হয়েছে, জনগণের না: সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে কোন জঙ্গিবাদ নেই। এই জঙ্গিবাদের তকমা শেখ হাসিনা ও তার দোসরা এদেশে তৈরি করেছিলেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে গডফাদারের শাসন কায়েম হয়েছিল এবং সেখানকার সন্ত্রাসের জনপদ থেকে নারায়ণগঞ্জকে রক্ষা করতে হবে।

তিনি মঙ্গলবার (২১ জানুয়ারি) বন্দর থানা ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও জনসম্পৃক্ততা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানটি বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।

এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জে একসময় সাত খুন, পাঁচ খুন, এবং অসংখ্য খুনের ঘটনা ঘটেছিল। এসব হত্যাকাণ্ডের পেছনে ছিল আওয়ামী লীগের শাসন, যা নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছিল। সেই সময় প্রশাসনের ভাল লোকেরা আসতে ভয় পেতেন, কারণ নারায়ণগঞ্জ ছিল সন্ত্রাসের জনপদ।

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে সন্ত্রাসের উন্নয়ন হয়েছে, কিন্তু জনগণের উন্নয়ন হয়নি। এখানকার উন্নয়ন শুধুমাত্র ওসমান পরিবারের জন্য হয়েছে। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তা অবশ্যই অনুসন্ধান করে ফিরিয়ে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ।

এছাড়া ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন ও সঞ্চালক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান চুন্নু সাঈদ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট