1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংষ্কার কাজের পরিদর্শনে বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

সংষ্কার কাজের পরিদর্শনে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। ইকোপার্কে যাতায়াতের জন্য চলছে সড়ক নির্মাণের কার্যক্রম।

মঙ্গলবার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন, উপ পরিচালক মোবারক হোসেন মজুমদারসহ কর্মকর্তারা। 
বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার জানান, সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় শীতলক্ষ্যার তীরে পৌনে ২ একর জমিতে বিআইডব্লিউটিএ ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। অবৈধ দখলদাররা মামলা করে নির্মাণ কাজে বিঘ্ন সৃষ্টি করেছিল।
সড়ক নির্মাণকাজেও বাধা দিয়েছিল। এলাকাবাসীর সহযোগিতায় সকল বাধা নিরসন করে সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়কটি নির্মাণ কাজ শেষ হলে ইকোপার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। 
যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন জানান, ইকোপার্কে দর্শনার্থীদের বিনোদনের নানা ব্যবস্থা থাকবে। ইকোপার্কে বসে শীতলক্ষ্যা তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট