1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ১২ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় ১২ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেছেন আরএন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। সোমবার (২০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রাখেন।

বিকেলে মালিকপক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা দেন। অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানজটের সৃষ্টি হয়। এর আগে রোববার একই দাবিতে শহরের চাষাঢ়া বিকেএমইএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে রেখেছিলেন আরএন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, মালিকপক্ষের সঙ্গে ১২ দফা দাবির ব্যাপারে আলোচনা করে সমাধানের জন্য রাস্তা ফাঁকা করে দিয়ে তাদের নিয়ে আরএন টেক্সটাইল লিমিটেডের ভেতরে যান এবং আলোচনায় বসেন। পরে শ্রমিকদের ১২ দফা দাবি মালিকপক্ষ মেনে নেয়। এতে তারা মঙ্গলবার থেকে কাজে যোগদানের ঘোষণা দেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের সিনিয়র এএসপি সাদিক রহমান, মালিকপক্ষ, শ্রমিক নেতা নাঈম খান বিপ্লব এবং আন্দোলনকারী শ্রমিকরা।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন। আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে, শ্রমিকরা ফিরে গেছেন। কাল থেকে কাজে যোগ দেবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট