1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত, স্বজন-এলাকাবাসীর বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত, স্বজন-এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে সড়ক দুর্ঘটনায় একজন অটো রিক্সা চালক নিহত হয়েছে ও ৩ জন আহত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বন্দর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মদনপুর থেকে মদনগঞ্জগামী ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

নিহত অটো রিক্সা চালকের নাম আসাদ। সে বন্দরের চৌধুরীবাড়ি এলাকার আমীর হোসেনের ছেলে। এসময় আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সে সময় নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিলো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট