1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুলাই গণহত্যার বিচার সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তি: রিচার্ড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

জুলাই গণহত্যার বিচার সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তি: রিচার্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে রবিবার সকালে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণসহ ৩১ জানুয়ারির ছাত্র সমাবেশ ও র‍্যালি সফল করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। তিনি বলেন, “জুলাই গণহত্যার বিচার কেবল একটি নৈতিক দায়িত্ব নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তি। শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আগামী ৩১ জানুয়ারির সমাবেশ ছাত্রদের ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের মাইলফলক হবে।”

সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন আজও হয়নি। শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সরকার এ ব্যাপারে কার্যকর ভূমিকা না নিলে আমাদের সংগ্রাম আরও তীব্র হবে।”

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন: সহ-সভাপতি সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদ মুক্ত শেখ, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা
নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ: আবিদ রহমান, আব্দুল আহাদ, ইসরাত জাহান মীম, তাহমিদ আনোয়ার, জয়ন্ত সরকার, অন্যান্য শাখার সংগঠক ও সদস্য: রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা, সিয়াম হোসেন তপু, মাহাদি হাসান, স্বপ্নীল শোভন, অনামিকা চৌধুরী, আরাফ হোসাইন।

সভায় বক্তারা ৩১ জানুয়ারির ছাত্র সমাবেশ ও র‍্যালিকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা জানান, আন্দোলনের দাবি বাস্তবায়নে সরকারের ব্যর্থতা তাদের অভ্যুত্থানের বিপক্ষের শক্তি হিসেবে চিহ্নিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট