1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চুরি হওয়া ৫০ লাখ টাকার গার্মেন্টসের কাপড় উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

চুরি হওয়া ৫০ লাখ টাকার গার্মেন্টসের কাপড় উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ গাজীপুরের কোনাবাড়ি এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া চায়না থেকে আমদানিকৃত অর্ধকোটি টাকার জিন্সের কাপড় উদ্ধার করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত ৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের জন্য একটি কাভার্ড ভ্যানে চায়না থেকে আমদানিকৃত জিন্সের কাপড় নিয়ে রওনা দেয়। কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকায় এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় ১০ জানুয়ারি রেডিয়েন্স গার্মেন্টসের আইন কর্মকর্তা মো. জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপর সাত সদস্যের একটি আভিযানিক দল অভিযান শুরু করে।

অভিযানের ফলে গাজীপুরের কোনাবাড়ি থেকে মাসুম ওরফে বাবু (৩৪) নামক একজনকে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ কোনাবাড়ির মদিনা মার্কেট থেকে ১১২ রোল এবং নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকার গুলশান মার্কেট থেকে ২৩৬ রোল জিন্স ফেব্রিক উদ্ধার করে। মোট ৩৪৮ রোল ফেব্রিক উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা।

এছাড়া, উদ্ধার করা হয় কাভার্ড ভ্যানটিও।

এ ঘটনায় গত ১২ জানুয়ারি রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, এ ঘটনার মূল হোতা আজহার এবং কাভার্ড ভ্যানের চালক নয়ন, চট্টগ্রাম বন্দরের লোডিং চালক সাগরসহ আরও কিছু লোকের নাম প্রাথমিকভাবে পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট