1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৩১ দফার লিফলেট বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

৩১ দফার লিফলেট বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায়—জালকুড়ি ক্লাব মসজিদ, জালকুড়ি বাসস্ট্যান্ড, জালকুড়ি কড়ইতলা সহ অন্যান্য জায়গায় এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান শরীফ, সদস্য সচিব আমিনুল ইসলাম শিপলু, যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ তুষার, সজিবুল ইসলাম, মাহবুবুর রহমান মিলন, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিফাত হাসান, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম সোহান, সহ সভাপতি শাওন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুক টিটু, প্রচার সম্পাদক হাবীব, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হোসাইন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিম, বিজয়, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক নাহিদ, সাংগঠনিক সম্পাদক রাহিম, সহ সভাপতি রবিন, রিশাদ, শান্ত, আলম, রবিনসহ আরো অনেকে।

লিফলেট বিতরণ শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান শরীফ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামী বাংলাদেশের হবে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ।”

তিনি আরও জানান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল তাদের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে এ লিফলেট বিতরণ কর্মসূচি চালানোর পরিকল্পনা করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট